বিদ্যালয়ের ইতিহাস
স্থানঃ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলাল, নলডাংগা ইউনিয়নের খামার দশলিয়া মৌজায়, বিদ্যালয়টি অবস্তিত।
উদ্দেশ্যঃ নলডাংগা ইউনিয়নটি একটি জন বহুল এলাকা।উক্ত ইউনিয়নে একটি ডিগ্রি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয়(বালক), একটি মাধ্যমিক বিদ্যালয়(বালিকা), ২টি মাদ্রাসা, ৬টি সরকারিপ্রাথমিকবিদ্যালয়, ৬টি বেসরকারী বিদ্যালয় থাকা সত্বেও আর একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন একান্ত প্রয়োজন হইয়া পরে, উক্ত বদ্যালয়টি স্থাপনের লক্ষ্যে এলাকার শিক্ষানুরাগী সমাজ সেবক আজিজ আহমেদ আহবায়ক হইয়া স্থানীয় শহীদ মিনার পাদদেশে এক সভার আহবান করেন।
উক্ত সভায় প্রায় এলাকার ৫০০ শতাধিক আজিজ আহমেদ আহবায়ক হইয়া স্থানীয় শহীদ মিনার পাদদেশে এক সভার আহবান করেন।উক্ত সভায় প্রায় এলাকার ৫০০শতাধিক গন্যমান্য ব্যক্তি উপস্থিত হন। সভায় মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করিয়া একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
নামকরণঃ সভায় নামকরণ সম্বন্ধে প্রস্তাব উস্থাপিত হইলে উপস্থিত সদস্য জনাব আবুল বাশার বিদ্যালয়ের নামটি খামার দশলিয়া আদর্শ নিম্ন মাধ্যমিক বাশার প্রস্তাব করিলে সভায় উপস্থিত সকল সদস্য উক্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে।
জমি সংগ্রহঃ জমি সংগ্রহ সম্বন্ধে প্রস্তাব উস্থাপিত হইলে এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর ব্যক্তি জনাব আজিজ আহমদ, জনাব গোলদার রহমান, জনাব জামাল উদ্দীনসরকার বিদ্যালয়টির প্রয়োজনীয় জমি দান করার আগ্রহ প্রকাশকরেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সকল সদস্য দাতাদের দীর্ঘায়ু কামনা করিয়া অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিচালনা কমিটিঃ সভায় বিদ্যালয়টি পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটির প্রস্তাব উস্তাপিত হইলেজনাব আজিজ আহেমদ সাহেবকে আহবায়ক করিয়া একটি ১১ সদস্য বিশিয্ট একটি আহবায়ক কমিটি গঠন করিয়া বিদ্যালয়টি সুস্ঠুভাবে পরিচালনার সিদ্ধান্ত গ্রহিত হইল। বিদ্যালয়টি সুস্ঠু ভাবে চলিতে থাকিলে ১/১/৯৫ তারিখে ৮ম শ্রেনী ১/১/৯৫ তারিখে ৯ম শ্রেনী ১/১/৯৫ তারিখে ১০ম শ্রেনী মঞ্জুরী প্রাপ্ত হয় ।১/১/৯৪ তারিখ থেকে অনুদানভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টি সুন্দর সুস্ঠুভাবে পরিচালিত হইয়া সাদুল্যাপুর উপজেলার মধ্যে সুনাম অর্জন করিতেছে।
বিঃদ্রঃ বর্তমানে বিদ্যালয়টি শ্রেনী কক্ষ সহ নানাবিধ সমস্যা জর্জরিত ।উক্ত সমস্যা সমাধান হইলে জেলার মধ্যে অর্জন করিবে বলিয়া আশা করা যায় ।



